জকিগঞ্জে বিয়ের ২দিন আগে বাইক দুর্ঘটনায় যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: বিয়ের মাত্র দু’দিন আগে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সৌদিআরব ফেরত হুসাইন আহমদ বাবলু (২৫) নামের এক যুবক। এ ঘটনায় আরও ১জন আহত হয়েছে।
মঙ্গলবার (৬ মে) বিকাল পৌণে ৩ টায় সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বিয়ের কেনাকাটা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন আরেক আরোহী কাওছার আহমদ। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহত হুসাইন আহমদ জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের শীতলজোড়া গ্রামের মখলিছুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী ৯ মে (শুক্রবার) হুসাইন আহমদের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কনে ছিলেন গোটারগ্রাম এলাকার আব্দুল হালিমের কন্যা মাহমুদা জান্নাত। ইতোমধ্যে আকদ সম্পন্ন হয়েছে।
বিয়ের ঘর সাজানো, অতিথিরা আগত, বাড়িতে উৎসবমুখর পরিবেশ—সবকিছু মুহূর্তেই স্তব্ধ হয়ে পড়ে। যে গেট দিয়ে বর সেজে যাওয়ার কথা ছিল, এখন সেই গেট দিয়েই ফিরবে তার নিথর দেহ। এমন হৃদয়বিদারক দৃশ্যে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা, প্রতিবেশীরা।
হুসাইন আহমদ বাবলুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয় স্বজন ও স্থানীয়দের চোখে এখন শুধুই বেদনার ছাপ। বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নেয় শোকাবহ পরিবেশে।
স্থানীয় মাদাননগর গ্রামের বাসিন্দা প্রত্যক্ষদর্শী জসিম আহমদ বলেন, মোটর সাইকেল আরোহী যুবক একটি গাড়ি অভারটেক করে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে মাথায় প্রচণ্ড আঘাত পান। তাৎক্ষণিক আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে রাস্তায় মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। তবে তার সাথে থাকা কাওছার আহমদ তেমন কোন আঘাত পাননি।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না বলেন, দুর্ঘটনার বিষয়ে আমাদের কেউ কোন খবর জানায়নি। সংবাদকর্মীদের মাধ্যমে খবর পেয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে জানালে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
Related News
সিলেট সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় চা পাতা, গরু, সবজি,Read More
গোলাপগঞ্জে আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: গোলাপগঞ্জে আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন সিলেট-৬ আসনের সংসদRead More



Comments are Closed