Main Menu

জৈন্তাপুরে ৬৮ লাখ টাকার ভারতীয় পন্য আটক

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পন্য সামগ্রী উদ্ধার করা হয়।

সেনাসূত্রে জানানো হয়, ৫মে সোমবার রাত ১১টা ৪০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ইনফেন্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের একটি আভিযানিক দল চিকনাগোল এলাকায় অভিযান চালায়।

পশ্চিম ঠাকুরের মাটি এলাকার জৈনক পঁচা মিয়া ও মরা মিয়া নামে দুই ভাইয়ের মালিকানাধীন বাড়ী হতে ৫৫টি বড় সাইজের কসমেটিক্সের বস্তা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বস্তা গুলো হতে ৫০০ এর অধিক কার্টুন বের করে সেনাবাহিনী। কার্টন ভর্তি পন্যের মধ্যে রয়েছে লেহেঙ্গা, থ্রি পিস, ছোটদের জামা, ওড়না, এনপিসি পেন্টি, এনজেল, স্কিন শাহীন, পিসভিট ক্রিম, নিভিয়া সফট ক্রিম, গোমেলা ক্রিম, ক্লবজি ক্রিম, চশমা। উদ্ধার হওয়া পন্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৮ লক্ষ ৪৬ হাজার ৩শত ৮৮ টাকা।

সেনাসূত্রে আরো জানানো হয়, উদ্ধারকৃত চোরাইপন্য সমুহ ৬ মে মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র নিকট হস্তান্তর করা হয়।

Share





Related News

Comments are Closed