গোয়াইনঘাটে ১৯০ বোতল ফেনসিডিলসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে মাদকসামগ্রী ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। এসময় তাদের কাছ থেখে ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃতর হলেন, আব্দুল কুদ্দুসের ছেলে কামাল হোসেন (৩৬) এবং মো. আবুল কাসেমের ছেলে মো. ইউসুফ আলী (২৭)। তারা উভয়ই উপজেলার বগাইয়া (মুসলিমপাড়া) গ্রামের বাসিন্দা।
রবিবার (৪ মে) দুপুরে সিলেট র্যাব-৯ এর পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ মে দিবাগত রাত ১১টার দিকে সিলেটের গোয়াইনঘাট থানাধীন বিছানাকান্দি ইউনিয়নের হাদারপাড় এলাকা থেকে ০২ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৯০ বোতল ফেনসিডিল ও মাদক সরবরাহের জন্য ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
র্যাব সুত্র আরও জানান, আটককৃত ব্যক্তিদ্বয়, জব্দকৃত মাদকসামগ্রী ও অন্যান্য জিনিসপত্র গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সিলেটে র্যাবের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
Related News
বিশ্বনাথে একই স্থানে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ পৌরশহরের কলেজ রোডের ডাকবাংলো ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিRead More
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More



Comments are Closed