জামালগঞ্জে ভারতীয় ২৬৪ বোতল মদসহ আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ভারতীয় ২৬৪ বোতল মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার (৪ মে) ভোরে উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দুলর্ভপুর হাজিপাড়া গ্রামে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, জামালগঞ্জ সদর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবিদ আলীর ছেলে মো. সাকিবুর (৩২), মৃত সমসের আলীর ছেলে মো. জুনেল মিয়া (৩২), আব্দুর রাজ্জাকের ছেলে সাজমুল (২৪)।
জানা যায়, রোববার ভোর সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ সাচনা বাজার ইউনিয়নের দুলর্ভপুর হাজিপাড়া গ্রামের পাশে রক্তি নদীতে একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে ১৬৮ বোতল (৩৭৫ এমএল) ও ৯৬ বোতল (১৮০ এমএল) ভারতীয় মদের বোতল সহ মোট ২৬৪ বোতল ভারতীয় মদ জব্দ ও ৩ ব্যবসায়ীকে আটক করা হয়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতীয় বিভিন্ন ধরনের ২৬৪ বোতল মদসহ ৩ জন ব্যবসায়ীকে আটক ও তাদের ব্যবহৃত নৌকা জব্দ করা হয়েছে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।
Related News
তাহিরপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে আটকে যৌন হয়রানির অভিযোগ
বিশেষ সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুরে এক কলেজছাত্রীকে বাসায় ডেকে নিয়ে কক্ষে তালাবদ্ধ করে যৌন হয়রানির অভিযোগRead More
স্ত্রীর আত্মহত্যার পর ছাতকে বিষপানে তরুণের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকের মঈনপুর গ্রামে স্ত্রীর আত্মহত্যার ১১ দিনের মাথায় বিষপানে আত্মহত্যা করেছেনRead More



Comments are Closed