দোকান মালিকের বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে তরুণী উধাও
বৈশাখি নিউজ ডেস্ক: সিলেটে এক নারী দোকান মালিকের বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে কর্মচারী তরুণীর চম্পট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে দোকান মালিক শাহপরাণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সিলেট মহানগরের শাহজালাল উপশহর এলাকায় মর্জিয়া বেগম রুমা নামের এক নারীর একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি স্থানীয় বাসিন্দা। তার ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে ছিলেন মহানগরের বাগবাড়ি এলাকার মিরাজ আহমদের মেয়ে শারমিন আক্তার (২১)। ওই তরুণী মর্জিয়ার বাসায় থেকে দোকানে কাজ করতেন।
গত ২৪ এপ্রিল ভোরে বাসার সবাই ঘুমে থাকার সুযোগে মর্জিয়ার ছেলেকে বিদেশ পাঠানোর লক্ষ্যে বাসায় রাখা নগদ ১০ লক্ষ টাকা এবং ঘরের সব নারীর মোট ১৮ লক্ষ টাকার স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছেন শারমিন।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন- ওই তরুণীকে খুঁজছে পুলিশ।
Related News
সিলেটে তিন খুন: বাবুলকে রিমান্ডে নিলো পিবিআই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগর রাজবাড়ি এলাকায় একই পরিবারের তিনজনকে হত্যার মামলার আসামি বাবুলRead More
সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ১৩ বছর পলাতক থাকার পরRead More



Comments are Closed