Main Menu

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত 

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের হাতীবান্ধার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে আলতাফ হোসেন (৫২) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন।

শুক্রবার (৭ জুন) দুপুরে উপজেলার সিংগীমারী গ্রামের পকের (ছিট) এলাকার সীমান্তের ৮৯৩ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

আহত আলতাব হোসেন সিঙ্গিমারী  ইউনিয়নের শিংগীমারী গ্রামের পকেট এলাকার বাসিন্দা মৃত বাচ্চা শেখের ছেলে।

আহত আলতাব হোসেনকে রংপুরে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

Manual2 Ad Code

সীমান্তের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পকেট এলাকার সীমান্তের ৮৯৩ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব পিলারের নিকট একটি খেতে বাংলাদেশি নাগরিক আলতাব হোসেন কাজ করছিলেন। এ সময় ভারতের কোচবিহার বিএসএফ ব্যাটালিয়নের নগর সিঙ্গিমারী বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা জমিতে কাজ করা অবস্থায় বাংলাদেশি আলতাব হোসেনের বুকে গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ আলতাব ঘটনাস্থলে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ আলতাবকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় কয়েকজন গ্রামবাসী জানান, বাংলাদেশে সীমান্তের কাছাকাছি ভারতীয় বিএসএফ আসায় আলতাব ভারতীয় বিএসএফকে চলে যাওয়ার কথা বলেন। এতে আলতাবকে গুলি করে বিএসএফ চলে যায়।

উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ওয়ার্ড সদস্য সামসুল হক জানান, তিনি সীমান্তে ভারতীয় বিএসএফের গুলির খবর পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে জানতে পারেন আলতাব হোসেনকে বিএসএফ গুলি করেছে। তার বুকে গুলি লেগেছে। চিকিৎসার জন্য রংপুরে নিয়ে গেছে।

Manual1 Ad Code

উপজেলার সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে আলতাব হোসেনে আহতের কথা স্বীকার করে বলেন, ‘আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে বিজিবির সিইও আসছেন। ভারতীয় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকও হতে পারে। পরে বিস্তারিত জানাবো।’

Manual5 Ad Code

এ বিষয়ে জানতে বিজিবি-৬১ তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

Manual7 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code