ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটির জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী, এ বছর সৌদিতে ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন। এর আগের দিন হবে আরাফাতের দিন। সংবাদমাধ্যম আল আরাবিয়া নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণের জন্য ইসলামিক দেশগুলোর চাঁদ দেখা কমিটি জিলকদ মাসের ২৯তম দিনে বৈঠকে বসবে। এদিন সন্ধ্যায় পূর্বগগনে জিলহজের চাঁদের সন্ধান করবে সৌদির চাঁদ দেখা কমিটিও। এই মাসটির দশম দিনে পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহা পালন করেন বিশ্বের মুসল্লিরা।
আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল-জারওয়ান জানিয়েছেন, (আধুনিক যন্ত্রের মাধ্যমে) আগামী ২৭ মে সকালেই জিলহজের চাঁদ দেখা যাবে। যদি বিষয়টি নিশ্চিত হয় তাহলে ২৮ মে জিলহজের প্রথম এবং ৬ জুন (শুক্রবার) হবে ঈদুল আজহার দিন।
আরব আমিরাতে ইতোমধ্যে ৫ জুনকে আরাফাতের দিন হিসাব করে ছুটি মঞ্জুর করেছে দেশটির মন্ত্রিসভা। অপরদিকে ৬ থেকে ৮ জুন পর্যন্ত দেওয়া হয়েছে ঈদের ছুটি।
ঈদুল আজহা উদযাপনের মধ্যে দিয়ে সৌদিতে শেষ হয় হজ। প্রতিবছর বিশ্বের সব দেশ থেকে লাখ লাখ মুসল্লি হজ করতে মক্কায় সমবেত হন।
Related News
ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ৩৪
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকা থেকে স্পেনে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪Read More
মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: মিশরের গিজায় আল-আয়াত সংলগ্ন এলাকায় দুই ট্রেনের মধ্যে ভয়াবহ এক সংঘর্ষ হয়েছে।Read More



Comments are Closed