ছাতকে রয়েল বেকারিতে ৫০ হাজার টাকা জরিমানা
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে রয়েল বেকারির কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার দুপুরে পৌর শহরের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছনে রয়েল বেকারির কারখানায় এ অভিযান চালায়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম। এসময় পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অভিযান চলাকালে দেখা যায়, রয়েল বেকারিতে অস্বাস্থ্যকর ও খুব নোংরা পরিবেশে ও স্বাস্থ্যবিধি না মেনে বেকারি পণ্য তৈরি করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর সেকশন ৪৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ৭ দিনের মধ্যে কারখানার পরিবেশ উন্নত করার পরামর্শ দেয়া হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
Related News
শান্তিগঞ্জে বোরো ধান কর্তনে সহায়তা চেয়েছে কৃষি অফিস
Manual4 Ad Code সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বোরো ধান কর্তনে সহায়তা চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানRead More
সুনামগঞ্জে হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেছে জমির ফসল
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: পাহাড়ি ঢলের পানির চাপে সুনামগঞ্জের মধ্যনগরের ইকরছড়ি (এরনবিল) হাওরেরRead More



Comments are Closed