Main Menu

গোলাপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ফেইসবুকে অপপ্রচারের বিরুদ্ধ প্রতিবাদ সভা

গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জের বাঘা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জামাল আহমদের বিরুদ্ধে সামজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে অপপ্রচারের প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) রাতে উপজেলার বাঘা ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয়।

বাঘা ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম।

সাধারণ সম্পাদক আহাদুর রহমান কামরুল ও সহসাধারণ সম্পাদক সেনাম আহমদের যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি জামাল আহমদ, সহ সভাপতি সেবুল আহমদ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাওছার হামিদ আনা, সাংগঠনিক সম্পাদক মতাই মিয়া, ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ, উনিয়ন শ্রমিক দলের সভাপতি হানিফ আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সুলেমান আহমদ, ইউনিয়ন জাসাসের সভাপতি জাকারিয়া আহমদ, মহানগর ছাত্রদদের সহ সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, মহানগর ছাত্রদল নেতা অভি আহমদ, বাঘা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুমাদ আহমদ।

সভায় বক্তারা বাঘা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জামাল আহমদের বিরুদ্ধে সামজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই অপপ্রচার যারা করেছেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়াও দলের যারা বিগত দিন আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবেও বলেও জানান তারা।

 

Share





Related News

Comments are Closed