সিলেটের জেলা প্রশাসককে কারণ দর্শানোর নোটিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর ইসলাপুরস্থ জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির দায়িত্ব বহির্ভূত কার্যক্রম পরিচালনার অভিযোগে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালত।
গত ২৪ এপ্রিল সিলেটের যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক এই আদেশ প্রদান করেন। আগামী ১৫ দিনের মধ্যে জেলা প্রশাসককে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়, পদাধিকার বলে জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির সভাপতি হচ্ছেন সিলেটের জেলা প্রশাসক। সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী সিলেটের যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালত একটি মামলা দায়ের করেন। স্বত্ত্ব মোকদ্দমা নম্বর ৭৯। আর্জিতে বলা হয়, জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির গঠনতন্ত্রের ১৩ নম্বর অনুচ্ছেদ মোতাবেক সমিতির সভাপতির নির্দিষ্ট দায়িত্ব বহির্ভূত কোনো কার্যক্রম দ্বারা সমিতির পরিচালনা, তহবিল কিংবা স্থাপর-অস্থাবর সম্পত্তির বিষয়ে সমিতির সভাপতি কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।
জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি সিলেট’র গঠনতন্ত্র লঙ্ঘন করে অ্যাডহক কমিটি গঠনের অভিযোগ উঠে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদের বিরুদ্ধে। সমিতির অ্যাকাউন্ট সভাপতির স্বাক্ষরে পরিচালিত হবে মর্মে ব্যাংকে চিঠি পাঠান বলেও অভিযোগ করেন সমিতির সাধারণ সম্পাদক।
সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী বলেন, এটা আমাদের সংবিধানে নাই। সংবিধানে যেহেতু বলে না, সেহেতু এটা বৈধ না। সংবিধানে অ্যাডহক কমিটির কোনো অপশন নাই। তবে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ সম্পতি গণমাধ্যমকে বলেন, অনুমোদিত কোনো গঠনতন্ত্র এখানে নাই। আমরা গঠনতন্ত্র সঠিকভাবে করার জন্য একটা কমিটি গঠন করছি, আর একটা অ্যাডহক কমিটি করছি যাতে এটি ঠিকমতো চলে।
উল্লেখ্য যে, ১৯৬৪ সালে সিলেটের ইসলামপুরে জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির যাত্রা শুরু হয়। সমাজ সেবামূলক এই সমিতির অধীনে জালালাবাদ চক্ষু হাসপাতাল পরিচালিত হয়।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed