Main Menu

বিশ্বনাথে এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলা, হল পরিদর্শককে অব্যাহতি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলায় চলমান এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক হল পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া শিক্ষক হচ্ছেন উপজেলার হাজী ইয়াসিন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির মিয়া। তিনি মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে হল পরিদর্শকের দায়িত্বে নিয়োজিত ছিলেন।

বুধবার (২৩ এপ্রিল) পরীক্ষার সময় দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি তদন্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় তাৎক্ষণিকভাবে তাকে হল পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

এ বিষয়ে কেন্দ্রের ট্যাগ অফিসার কামরুল ইসলাম এবং কেন্দ্র সচিব ও জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহান উদ্দিন বলেন, পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন এই পদক্ষেপ গ্রহণ করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় জানান, “পরীক্ষার হলে দায়িত্বে অবহেলার কারণে তাকে হল পরিদর্শক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন নিশ্চিত করতে আমরা কঠোর নজরদারিতে রয়েছি।

 

Share





Related News

Comments are Closed