কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার বরমচাল ইউনিয়নের পূর্ব সিঙ্গুর এলাকায় সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর গ্রামের রুহুল আমিনের ছেলে।
জাহিদ এবার সিংগুর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। বৃহস্পতিবার জালালাবাদ উচ্চবিদ্যালয় কেন্দ্রে তার কৃষিশিক্ষা বিষয়ে পরীক্ষা ছিলো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে নিজ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে ছোট বোনকে স্থানীয় বিদ্যালয়ে এগিয়ে দিতে বের হয় জাহিদুল। বোনকে স্কুলে দিয়ে ফেরার পথে পূর্ব সিংগুর এলাকার এলপিজি গ্যাস পাম্পে পৌঁছামাত্র বিপরীতদিক থেকে আসা দ্রুতগতির একটি মিনি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে প্রেরণ করেন। সিলেটের ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে জাহিদ মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed