গোলাপগঞ্জে বোরো ধান সংগ্রহের কাজ উদ্বোধন করলেন ইউএনও
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে মৌসূমী বোরো ধান সংগ্রহের কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।
উপজেলা খাদ্যগুদামে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাশরেফুল আলম, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা বিপ্লব চন্দ্র দাস, ওসি (এলএসডি) রুহুল আমিন চৌধুরী। উদ্বোধনের প্রথমদিনই কৃষকদের কাছ থেকে ৩টন ধান সংগ্রহ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে শুরু হওয়া ধান সংগ্রহ চলবে ৩১ আগস্ট পর্যন্ত। টানা ৫মাস এই বোরো ধান সংগ্রহ করা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন উপজেলা খাদ্য কর্মকর্তা বিপ্লব চন্দ্র দাস। তিনি জানান, বোরো ধান-২৫ এবারের সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে ৪৯ মেট্রিক টন। আর সিদ্ধ চাল ৭৬ টন। কৃষকদের কাছ থেকে প্রতিকেজি ধান ৩৬ টাকা আর চাল ৪৯ টাকা ধরা হয়েছে।
Related News
জৈন্তাপুরে বিএনপি নেতাসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকেRead More
আ.লীগের সেই সভাটি হয় সিলেটের রিসোর্টে, সীমান্ত পেরিয়ে সভা করে ভারতে ফিরলেন রনজিত
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ন-সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক এমপি রনজিতRead More



Comments are Closed