সিলেটের ৬ জনের বিরুদ্ধে ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনালে স্বেচ্ছাসেবক দল নেতার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও প্রাণনাশের হুমকীর অভিযোগে সিলেটের ৬ জনকে আসামী করে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ (সাইবার ট্রাইব্যুনাল) আদালতে মামলা দায়ের করা হয়েছে।
গত মঙ্গলবার (২২ এপ্রিল) সাইবার নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন ময়মনসিংহ জেলা উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও জুলাই আন্দোলনে আহত সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক ছাত্রদল নেতা আল আমিন। মামলা নং ২৫/২০২৫ইং।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপত্তিকর পোষ্ট, মিথ্যা অপপ্রচার এর অভিযোগে দায়েরকৃত মামলায় আসামীরা হলেন- সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ঘোলডুবা গ্রামের মোঃ শফিকুর রহমানের পুত্র মোঃ কাওছার আহমেদ (২৪), সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার হলদিপুর চিলাউরার খাগাউড়া গ্রামের হরুল মিয়ার পুত্র হামিদ মিয়া (২৫), মৌলভীবাজার জেলার বড়লেখা থানার শাহাবাজাপুর ইউপির গ্রামতলা গ্রামের মোখলেছুর রহমান চৌধুরীর পুত্র মোঃ সানাউর রহমান চৌধুরী (২৮), একই জেলার জুড়ী থানার জাফরনগর ইউপির ভূগতেরা গ্রামের নজরুল হোসেন মজনুর পুত্র মেহেদী হাসান মিশাল (২৪), সুনামগঞ্জন জেলার দোয়ারাবাজার থানার বাংলাবাজার মির্ধারপাড়া গ্রামের উস্তাদ আলীর পুত্র মোস্তাফিজুর রহমান সোহাগ(২১) ও সিলেট জেলার কানাইঘাট উপজেলার মানিকগঞ্জ বাজার ধলিবিল দক্ষিণ (নওয়াগাউ) গ্রামের মৃত আলী আহমদের কন্যা শুহাদা বেগম (৩২)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়- আসামীরা সকলেই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসর এবং কট্টর বিএনপি বিরোধী চক্রের সদস্য। তারা মামলার বাদীকে নিয়ে ফেইসবুকে বিদ্বেষমূলক অপপ্রচার চালিয়ে আসছে। এজাহারের সাথে তাদের ফেইসবুক আইডির পোষ্টের স্ক্রিনশটের কপি সংযুক্ত করা হয়েছে।
মামলার বাদী ময়মনসিংহ জেলার ফুলপুর থানার পায়ারী রোড এলাকার বাসিন্দা শাহজাহান মিয়ার পুত্র আল আমিন জানান, গত বছরের ৫ আগস্ট গণ অভ্যুত্থানে ফ্যাসিস্টের পতনের পর থেকে তারা সংঘবদ্ধভাবে আমাকে নিয়ে নানা মিথ্যা আপত্তিকর পোষ্ট করে আসছে। আমি নিষেধ করার পরেও তারা এই অপপ্রচার বন্ধ না করায় আমি বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছি।
মামলায় বাদীপক্ষের আইনজীবী এডভোকেট রাইসুল ইসলাম জানান, আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
Related News
গোয়াইনঘাটে ৩১ বস্তা ভারতীয় জিরা ও বারকি নৌকা জব্দ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৩১ বস্তা ভারতীয় জিরাRead More
সিলেট সীমান্তে ২৯ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানিRead More



Comments are Closed