Main Menu

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে শিক্ষার ক্ষেত্রে আমার সুনজর রয়েছে: সৈয়দা আদিবা হোসেন

Manual1 Ad Code

গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেট-৬ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দা আদিবা হোসেন বলেছেন আমার প্রয়াত পিতা ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া এই আসনে এমপি থাকাবস্থায় গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার শিক্ষার ক্ষেত্রে অামুল পরিবর্তন এনেছেন। তিনি এই দুই উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক দান-অনিদান করেছেন। গরীব শিক্ষার্থীদের প্রতি ছিলেন অত্যন্ত অান্তরিক্ষ। কোন শিক্ষার্থী অর্থের অভাবে যাতে লেখাপড়া বন্ধ না হয়ে যায়। আমিও আমার বাবার পথ অনুসরণ করবো। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার শিক্ষার ক্ষেত্রে আমার সবসময় সুনজর থাকবে।

Manual8 Ad Code

বুধবার বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কাকুরায় নিজ পিতার প্রতিষ্ঠিত জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়, আল আমিন কিন্ডার গার্ডেন, পঞ্চগ্রামের নিজ পিতার প্রতিষ্ঠিত সৈয়দা ফারহানা হোসেন উচ্চ বিদ্যালয়, তহিরুন নেছা চৌধুরী একাডেমি, চারখাই উচ্চ বিদ্যালয় ও বাগবাড়ি মডেল বিদ্যালয় পরিদর্শনের পর এলাকাবাসী, স্কুলের শিক্ষক -শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি এসব শিক্ষাপ্রতিষ্ঠানের লেখাপড়ার খোঁজ খবর নেন।

Manual6 Ad Code

এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক তাতী বিষয়ক সম্পাদক অহিদ আহমদ তালুকদার, আমূড়া ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান-২, আমুড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল গফফার কুটি, চারখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক বাবর আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ ছাইদুল ইসলাম, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক জিলাল উদ্দিন চৌধুরী, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবিদুর রহমান চৌধুরী শিমু, ৬নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি কুতুব উদ্দিন, সমছুল ইসলাম, সাধারণ সম্পাদক পারভেজ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমদ,৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মস্তকিন আলী খা, সহ সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজমুল ইসলাম চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা তরুণ দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইয়াহইয়া হায়দার, বিএনপি নেতা আতাউর রহমান চৌধুরী বেলন, লায়েক আহমদ, মো: নজমুল হুদা, মো: আব্দুল মুকিত, যুবদল নেতা ফাহিম আহমদ, ছাত্রদল নেতা রুহিম আহমদ চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা জাসাস নেতা কয়ছর আহমদ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code