কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) ভোররাত সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।
তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে।
স্থানীয়রা জানান, ভোরে তারা ট্রেনে কাটা পড়েন। এদের মধ্যে দুজন কাটাপড়ার পরও কিছুক্ষণ জীবিত ছিলেন। পরে তারা মারা যান। পুলিশ এসে মরদেহ উদ্ধার করার চেষ্টা করছে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ভোরে যেকোনো সময় এই তিন যুবক ট্রেনে কাটা পড়ে থাকতে পারেন।
কোন ট্রেনে কাটা পড়েছে যুবকরা বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
এ বিষয়ে বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, ভোরে খবর পেয়ে আমি সর্বপ্রথম ঘটনাস্থলে আসি। রেললাইনের ওপরে খন্ড-বিখন্ড মরদেহগুলো দেখতে পাই। পরবর্তীতে আমি রেলওয়ে পুলিশকে খবর দেই। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
Related News
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছে।Read More
৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সড়ক-রেল অবরোধ প্রত্যাহার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া সদর সংসদীয় আসনের জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার পর সড়ক ও রেলপথRead More



Comments are Closed