আগের নামে ফিরলো সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়
বৈশাখী নিউজ ডেস্ক: ফের পুরনো নামে ফিরেছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। গত ১৩ এপ্রিল সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নাম রেখেই গেজেট জারি করেছে সরকার। সেই গেজেট অনুসারে, সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এখন থেকে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়’।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। চলতি বছরের ১৩ মার্চ সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় নতুন নাম হবে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়’। এই নামেই মেডিকেল বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করেছিল।
২০১৮ সালের অক্টোবরে দেশের চতুর্থ মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসেবে কার্যক্রম শুরু হয় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের। সিলেট-৩ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নামকরণের প্রস্তাব করেন। এর প্রেক্ষিতে আধাসরকারি পত্র দেন তৎকালিন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন। এরপর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সিন্ডিকেট সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নামকরণের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যার ফলে বদলে গিয়েছিল প্রতিষ্ঠাকালীন নাম।
Related News
নীলফামারীতে হত্যা করে সিলেটে আত্মগোপন, গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নীলফামারীর ডোমারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দেলোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকেRead More
পানিতে ডুবে ও মোটরসাইকেল দূর্ঘটনায় ১০ মাসে প্রাণ গেল শাবির ৭ শিক্ষার্থীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলতি বছরের ১০ মাসে বিভিন্নRead More



Comments are Closed