সিলেটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের লুসাইন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. মুজিবুর রহমান (৫৩) ঐ গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।
জানা গেছে, মুজিবুর রহমানের সাথে তার আপন ছোট ভাই মুহিবুর রহমানসহ আত্মীয়-স্বজনদের ভূমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। এরমেধ্য আজ বুধবার দুপুরে মুজিবুর ও মুহিবুর রহমানের কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে মুহিবুর মজিবুরকে আঘাত করলে মুজিবুর মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎতরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রীও গুরুতর আহত হয়েছেন।
নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. শাহরিয়ার আলম বলেন, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিলো। আজ কোন এক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। এতে এক ভাইয়ের হাতে অপর ভাই মারা গেছেন বলে জেনেছি। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
এ ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ঘটনার মূলহোতা মুহিবুরকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed