সিলেটে তিন মামলায় আসামী ১৮০০, গ্রেফতার ২৪
বৈশাখী নিউজ ডেস্ক: ফিলিস্তিনে ইসরায়েলী বাহিনীর গণহত্যার প্রতিবাদে সিলেটে বের করা মিছিল থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামী করা হয়েছে ১৮শ জনকে।
আজ শুক্রবার (১১ এপ্রিল) সর্বশেষ প্রাপ্ত তথ্য মতে এই তিন মামলায় ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, গত বুধবার (৯ এপ্রিল) রাতে কোতোয়ালি মডেল থানায় সর্বশেষ মামলাটি করেন বাটার আঞ্চলিক ব্যবস্থাপক মোস্তাসিম বিল্লাহ। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৮০০-৯০০ জনকে। মামলার এজাহারে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬ কোটি ১৮ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।
একইদিন বিকেলে ডোমিনোজ পিজ্জার এক্সিকিউটিভ আল-আমিন বাদি হয়ে ৭০০-৮০০ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন। এতে তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করেন প্রায় ৭৭ লাখ টাকা।
এর আগে ৮ এপ্রিল মঙ্গলবার মীরবক্সটুলার হোটেল রয়েল মার্কের ম্যানেজার অপারেশন্স আবদুল মতিন সরকার বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় ৩০-৪০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি মামলা করেন। এতে তিনি অভিযোগ করেন, তার হোটেলের ক্যাশ থেকে ১ লাখ ৮০ হাজার টাকাসহ কম্পিউটার ও অন্যান্য মূল্যবান কাগজপত্র লুট করা হয় এবং হোটেলের নিচতলা ভাঙচুর করে প্রায় ২০-২৫ লাখ টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, এখন পর্যন্ত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩টি মামলা হয়েছে। এসব মামলায় ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
Related News
নীলফামারীতে হত্যা করে সিলেটে আত্মগোপন, গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নীলফামারীর ডোমারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দেলোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকেRead More
পানিতে ডুবে ও মোটরসাইকেল দূর্ঘটনায় ১০ মাসে প্রাণ গেল শাবির ৭ শিক্ষার্থীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলতি বছরের ১০ মাসে বিভিন্নRead More



Comments are Closed