ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে সিলেটে বিএনপির মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে র্যালি করছে সিলেট মহানগর বিএনপি। র্যালিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে মহানগরের কোর্টপয়েন্ট থেকে র্যালিটি শুরু হয়ে জিন্দাবাজার, চৌহাট্টা পয়েন্ট হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।
বিএনপির এই কর্মসূচিকে কেন্দ্র করে বিকাল থেকে থেকেই কোর্টপয়েন্টে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। হাতে ফিলিস্তিনের পতাকা, মাথায় ফিতা বাঁধা ও নানা রকম প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা জড়ো হন। তারা ‘গাজা হত্যাযজ্ঞ বন্ধ করো’, ‘ফিলিস্তিনের পক্ষে, বর্বরতার বিরুদ্ধে’সহ বিভিন্ন স্লোগান দেন।
বিএনপির বিভিন্ন স্তরের নেতারা বলেন, ফিলিস্তিনে শিশু ও সাধারণ মানুষের ওপর অব্যাহত হামলার প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে বিশ্ববাসীকে জাগ্রত করতেই বিএনপির এই শান্তিপূর্ণ প্রতিবাদ।
বিএনপির এ কর্মসূচি ঘিরে কোর্টপয়েন্ট, জিন্দাবাজার, আম্বরখানা ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় অবস্থানে ছিলো। পরিস্থিতি পর্যবেক্ষণ ছিলো গোয়েন্দা সংস্থার সদস্যরা।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed