আইন নিজের হাতে তুলে নিতে চাইলেই অ্যাকশন : স্বরাষ্ট্র উপদেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে পুলিশকে এখনও পুনর্গঠন করা যায়নি। ৫ আগস্টের সময় অনেক গাড়ি, থানা পুড়েছে। এখনো তাদের একটি গাড়িও কিনে দেওয়া যায়নি। অর্থ বরাদ্দ পেলে এই ব্যবস্থার আরো উন্নয়ন হবে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সিলেটের বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, আগের থেকে আইনশৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। মব জাস্টিসকে পুলিশ ভয় পাচ্ছে না। বেশিরভাগ আসামিই ধরা পড়ছে। এসময় আইন নিজের হাতে তুলে না নেওয়ার কথা বলেন তিনি। আইন নিজের হাতে তুলে নিতে চাইলেই একশনে যাবে পুলিশ।
রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো ছিল বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এখনো সব অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, অস্ত্র উদ্ধারে চেষ্টা করছে সরকার। লুট হওয়া অস্ত্র বাহিরে থাকলে নিরাপত্তার হুমকি থাকবে।
শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের বিষয়ে উপদেষ্টা বলেন, এ ব্যাপারে নতুন কোন আপডেট নেই।
এরআগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী স্বল্প সময়ের নোটিশে এসএমপির এয়ারপোর্ট থানা পরিদর্শনে আসেন। এই খবরে স্বরাষ্ট্র উপদেষ্টার সম্মানে লাল গালিচা দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এতে ক্ষেপে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি এসএমপি কমিশনারের কাছে ক্ষুব্দ স্বরে জানতে চান থানায় এই ব্যবস্থা কেন?
এর আগে বৃহস্পতিবার দুপুরে বিমানে সিলেটে এসে পৌছান তিনি। এয়ারপোর্ট থেকে সরাসরি চলে যান বিমানবন্দর থানা পরিদর্শনে। থানা পরিদর্শন শেষে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
Related News
সিলেটে সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানাধীন খাদিমপাড়ার চামেলিভাগ এলাকায় সিলেট-তামাবিলRead More
সিলেটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়াRead More



Comments are Closed