Main Menu

সিলেটে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় কুলাউড়া থেকে সিলেটগামী বাসচাপায় মোহাম্মদ আলী আহমেদ (৩৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১১টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের রেঙ্গা মাদ্রাসার সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোহাম্মদ আলী আহমেদ দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের ইনাতআলীপুর গ্রামের আঞ্জুম আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, কুলাউড়া থেকে সিলেটগামী একটি বাস মোগলাবাজার থানাধীন রেঙ্গা মাদ্রাসার সামনে আসামাত্র বিপরিত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোহাম্মদ আলী আহমেদ মারা যান। খবর পেয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এসএমপির মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। দূর্ঘটনার পর বাস চালক ও হেলপার পালিয়ে গেছে।

Share





Related News

Comments are Closed