Main Menu

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেলেন ড. খলিলুর রহমান

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানকে একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে। এখন থেকে তার পদবি হবে ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ’।

Manual8 Ad Code

বুধবার (৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, এখন থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত দায়িত্ব পালনেও সাহায্য করবেন ড. খলিলুর রহমান।

Manual1 Ad Code

দায়িত্ব পেয়ে খলিলুর রহমান বলেন, মাননীয় প্রধান উপদেষ্টার অব্যাহত আস্থার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি আমার দায়িত্বের গুরুত্ব সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত এবং আমাদের জাতীয় স্বার্থ সমুন্নত রাখা এবং এগিয়ে নেয়ার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।

Manual7 Ad Code

১৯৭৭ সালে স্বাধীনতার পর প্রথম নিয়মিত সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অর্জনের পর ড. রহমান ১৯৭৯ সালে বিসিএস (পররাষ্ট্র বিষয়ক) বিভাগে যোগদান করেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে, তিনি জাতিসংঘ সচিবালয়ে একজন বিশেষ উপদেষ্টা হিসেবে যোগদান করেন এবং পরবর্তী ২৫ বছর ধরে জাতিসংঘের বিভিন্ন উচ্চপদস্থ পদে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের একান্ত সচিব হিসেবে কাজ করেন খলিলুর।

২০২৪ সালের নভেম্বরে, তিনি উপদেষ্টার মর্যাদা এবং সুযোগ-সুবিধাসহ উচ্চ প্রতিনিধি হিসেবে নিযুক্ত হন।

Manual6 Ad Code

ড. রহমান ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। ১৯৮০-৮৩ সালে তিনি ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোমেসি, টাফ্টস বিশ্ববিদ্যালয় এবং কেনেডি স্কুল অব গভর্নমেন্ট, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করেন এবং আইন ও কূটনীতিতে এমএ এবং অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code