Main Menu

সিলেটে আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ ‍সুরমা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে দক্ষিণ ‍সুরমায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ ‍সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, ‘৫ আগস্টের পর কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতে তাকে গ্রেপ্তার করি।’

Share





Related News

Comments are Closed