সিলেটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুটপাট, বিএনপির নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়ের লোদী বলেছেন, আমরা সবসময় বলে আসছি একটি মহল বিভিন্ন ভাবে সিলেটের শান্ত পরিবেশকে অশান্ত করতে বিভিন্ন ষড়যন্ত্রকারী মহল। সেই সকল দুস্কৃতিরা ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের হামলার প্রতিবাদে সিলেট জুড়ে তৌহিদী জনতা বিক্ষোভ কর্মসূচি পালনের সুযোগে নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুটপাট চালায় যা অত্যন্ত ন্যক্কার জনক। অবিলম্বে সেই সকল দৃস্কৃতিকারীদের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে আটক করে আইনী ব্যবস্থা গ্রহণ করুণ। হামলা-ভাংচুর ও লুটপাট কোনো ভাবে মেনে নেয়া হবে না। সিলেটের শান্ত পরিবেশকে অশান্ত করতে ষড়যন্ত্রকারী মহল সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সোমবার (৭ এপ্রিল) নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে তাৎক্ষণিক সন্ধ্যা নগরব্যাপী ট্রাক যোগে মাইক নিয়ে সচেনতার লক্ষ্যে বক্তব্য প্রদান কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, যারা হামলা-ভাংচুর ও লুটপাট করছে তারা ডাকাত। তাদের আটক করে পুলিশের কাছে দিন। তারা আন্দোলনকে পুজি করে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করছে যা অত্যন্ত দুঃখজনক।
এসময় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির, জিয়া মঞ্চ মহানগর শাখার আহবায়ক মাসুদ আহমদ কবির, তারেক আহমদ খান প্রমুখ।
Related News
সিলেটে ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় গ্রেফতার ৫
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া এলাকায় মুদি দোকানদারকে মারধর ওRead More
চালু হবে সিলেট-গৌহাটি সরাসরি ফ্লাইট : বাণিজ্যমন্ত্রী
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আঞ্চলিক যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়েRead More



Comments are Closed