Main Menu

ঈসরাইলী পণ্য বয়কট করে গণহত্যার প্রতিশোধ নিতে হবে: খেলাফত মজলিস

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: খেলাফত মজলিস সিলেট মহানগরী সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেছেন, দখলদার ঈসরাইলী বাহিনী ফিলিস্তিনের গাজা ও রাফায় ইতিহাসের বর্বর গণহত্যা চালিয়ে যাচ্ছে। নিরীহ নারী শিশুদের মৃত্যুর মিছিল ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই জঘন্য হত্যাযজ্ঞ অবিলম্বে বন্দ করতে হবে। ফিলিস্হিনী মুসলমানর ন্যায্য অধিকার একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষনা করতে হবে। ইসরাইলী রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে ঈসরাইলী পণ্য মুসলমানদের বয়কট করতে হবে। তিনি মুসলিম গণহত্যার প্রতিশোধ নিতে সর্বস্তরের তৌহিদী জনতাকে ঈসরাইলী পণ্য চিরতরে বর্জন করার আহ্বান জানান।

ফিলিস্তিনের গাজায় ঈসরাইলী গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী “নো ওয়ার্ক, নো স্কুল” সর্বাত্মক হরতাল কর্মসূচির সমর্থনে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্দোগে সোমবার (৭ এপ্রিল) নগরীতে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual1 Ad Code

আজ বাদ জুহর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট সিটি পয়েন্টে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগরী সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, ডা. কবি মুহাম্মদ ফয়জুল হক, কে এম আবদুল্লাহ আল মামুন, মাওলানা ইমদাদুল হক নোমানী, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান, মহানগরী সহ-সাধারণ মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মনজুরে মাওলা, অফিস ও প্রচার সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা সেলিম আহমদ, সহকারী অফিস ও প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি মোঃ মিজানুর রহমান, শ্রমিক মজলিস সিলেট জেলা শাখার সহ সভাপতি মাওলানা আব্দুর রহিম, ইসলামী যুব মজলিস সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান, ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রায়হান প্রমুখ। বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code