Main Menu

সিলেটে উৎসবমুখর পরিবেশে শ্রীরাম নবমী মহোৎসব উদযাপিত

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মর্যাদা পুরোষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি শ্রীরাম নবমী উপলক্ষে আয়োজিত শ্রীরাম নবমী মহোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) দিনব্যাপী এই মহোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য্যপূর্ণ পরিবেশে উদযাপন করা হয়।

সিলেট নগরের মীরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় গত ৫ এপ্রিল শনিবার শুভ অধিবাসের মধ্য দিয়ে পঞ্চমবারের মতো এ মহোৎসব শুরু হয়। শ্রীরাম নবমী উদযাপন পরিষদ, শ্রীহট্ট আয়োজিত এবারের শ্রীরাম নবমী মহোৎসব সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। এতে উপস্থিত সকলেই দেশ ও জাতির চিরকল্যাণ ও চিরশান্তি কামনা করেন।

Manual5 Ad Code

শ্রীরাম নবমী মহোৎসবে উপস্থিত হয়েছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার চন্দর শেখর, দ্বিতীয় সচিব মানস কুমার মুস্তাফীসহ সহকর্মীবৃন্দ।

Manual8 Ad Code

এসময় ভারতীয় সহকারী হাইকমিশনার চন্দর শেখর এবং মানস কুমার মুস্তাফী পুরো আয়োজন পরিদর্শন করেন এবং ভগবান শ্রীরামের উদ্দেশে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন। তিনি মন্দিরে আগত ভক্তদের সঙ্গে শ্রীরাম নবমীর শুভেচ্ছা বিনিময় করেন।

Manual3 Ad Code

মহোৎসবে সন্ধ্যা-আরতিপর্বে যুক্ত হয়ে আশীর্বাদ প্রদান করেন রামকৃষ্ণ মিশন ও আশ্রম সিলেটের স্বামী ওম প্রকাশ মহারাজ।

মহোৎসবে আরও উপস্থিত ছিলেন- শ্রীশ্রী বলরাম জিউর আখড়া কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দে, শ্রীরাম নবমী উদযাপন পরিষদ শ্রীহট্টের পক্ষে মুখপাত্র রাজন মালাকার, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সজল ঘোষ, শ্রীরাম নবমী মহোৎসব আয়োজক কমিটির আহ্বায়ক দেবাশীষ পাল ও সদস্য সচিব সন্দীপ চক্রবর্তী রূপক, অন্যান্য কার্যকরী সদস্য বাপ্পন চক্রবর্তী, রতন চক্রবর্তী, বিশ্বজিৎ মালাকার, টিটু চক্রবর্তী, আকাশ দাস, সাগর সরকার, অপু দাস, হৃদয় মোদক, চিরঞ্জিত দাশ সৃজন, রনি সরকার, বীরেশ্বর রায়, ধীমান সরকার, সঞ্জিত চক্রবর্তী প্রমুখ।

এছাড়াও বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনের প্রতিনিধি বাংলাদেশ হিন্দু পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলার আহ্বায়ক দিপক রায়, পূজা উদযাপন পরিষদ শাহপরাণ থানা কমিটির সভাপতি বীরেশ দেবনাথ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

দু’দিনব্যাপী কর্মমূচির মধ্যে ছিল- ৫ এপ্রিল শনিবার রাত ৮টায় মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস। ৬ এপ্রিল রবিবার সকাল ৮টায় পূজার্চ্চনা, সকাল ৯টায় বিশ্বশান্তিকল্পে যজ্ঞানুষ্ঠান, সকাল ১০টায় পুষ্পাঞ্জলি অর্পণ, দুপুুর ১২টায় ‘রামকথা’ শীর্ষক ধর্মীয় আলোচনাসভা, দুপুর ১টায় সর্বস্তরের ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ, বিকেল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৬টায় সমবেত প্রার্থনা, সন্ধ্যা আরতি ও রাত ৮টায় অনুষ্ঠান সমাপন হয়।

মহোৎসবে সুন্দর ও সফলভাবে সম্পন্নের জন্য শ্রীরাম নবমী উদযাপন পরিষদ, শ্রীহট্টের পক্ষ থেকে সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code