মৌলভীবাজারে ছুরিকাঘাতে আইনজীবীকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার জেলা বারের সদস্য আইনজীবী সুজন মিয়া ছুরিকাঘাতে খুন হয়েছেন।
রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভার সামনে এই নৃশংস ঘটনাটি ঘটে।
তিনি শহরের পূর্ব হিলালপুর গ্রামের জহিরুল ইসলামের পুত্র।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, রোববার রাতে সুজন মিয়া পৌরসভার সামনে একটি ফুচকা দোকানের পাশে অবস্থান করছিলেন। এ সময় কিছু যুবক আকস্মিকভাবে তার বুকের দিকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। তবে কী কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনও কিছু জানাতে পারেনি।
আহত অবস্থায় সুজন মিয়াকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানান ওসি।
Related News
হুক ছিঁড়ে ৯টি বগি লাউয়াছড়ায় রেখে শ্রীমঙ্গল পৌঁছাল ট্রেন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী আন্তঃনগর পাহাড়ি এক্সপ্রেসের (৭২০) হুকRead More
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে ৮ হাজারের অধিক পানগাছ কর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে অবস্থিত নার্সারি খাসিয়া পুঞ্জিতে ভয়াবহ এক হামলারRead More



Comments are Closed