Main Menu

গাজায় ইসরায়েলের গণ হত্যার প্রতিবাদে উত্তাল সিলেট

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরতম গণহত্যার প্রতিবাদে ডাকা বৈশ্বিক ধর্মঘটে সংহতি জানিয়ে সিলেটে বিক্ষোভ করেছে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও প্রতিষ্ঠান। ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস পরীক্ষাও বন্ধ রয়েছে।

Manual7 Ad Code

সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় বিক্ষোভ মিছিল করে নার্সিং কলেজের শিক্ষার্থীরা। একই সময়ে মানববন্ধন করে বিভিন্ন মোবাইল কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা।

বিক্ষোভে পার্ক ভিউ মেডিক্যাল কলেজের নার্সিং শিক্ষার্থী ইব্রাহিম বলেন, মুসলিম প্রধান দেশের নেতা হিসেবে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানানো উচিত। ইসরায়েল একটি অভিশপ্ত দেশ, যারা নিরীহ মুসলিমদের ওপর হামলা চালিয়ে আসছে।

বাদ যোহর নগরীর বন্দরবাজার এলাকায় বিলাশ বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া সিলেট জেলা ও মহানগর শাখা। এছাড়াও ছাত্র-জনতা ও তৌহিদী জনতা, বিভিন্ন ইসলামিক দল, সামাজিক সংগঠন বিক্ষোভ করে। এছাড়া শাবিপ্রবি’র শিক্ষার্থীরা দুপুর সাড়ে ১২টায় বিক্ষোভ মিছিল করেছে।

ফিলিস্তিনে ইসরাইলি সামরিক বাহিনীর বর্বর ও নিষ্ঠুর হামলার প্রতিবাদে এবং বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে নগরীর জিন্দাবাজারের সিটি সেন্টার মার্কেটের ব্যবসায়ীরা মার্কেট বন্ধ রেখে বেলা ২টায় মানববন্ধন করেছে।

দুপুরে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভেমেন্ট গাজা ও ফিলিস্তিনের মজলুম মানুষের জন্য গণ-প্রার্থনা শেষে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে।

এদিকে বেলা ২টার দিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে একদল বিক্ষোভকারী নগরীর মিরবক্সটুলায় কেএফসি রেন্টুরেন্ট ভাংচুর করে।

এদিকে একই সময়ে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল গণহত্যার প্রতিবাদে আহুত গ্লোবাল স্ট্রাইকের সমর্থনে সিলেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ২টায় নগরীর সুরমা পয়েন্টে বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

Manual8 Ad Code

বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালাচ্ছে, তা ইতিহাসের অন্যতম নিকৃষ্ট মানবাধিকার লঙ্ঘন। এই পরিস্থিতিতে জাতিসংঘ, ওআইসি এবং আরব লীগের নীরব ভূমিকা অত্যন্ত হতাশাজনক।

Manual3 Ad Code

বিক্ষোভ মিছিল থেকে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

Manual2 Ad Code

উল্লেখ্য, ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code