তামাবিল স্থলবন্দরে আমদানি রপ্তানি চালু হচ্ছে সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদুল ফিতরের ছুটিতে টানা ১২ দিন বন্ধ থাকার পর সিলেটের তামাবিল স্থলবন্দরে শুরু হতে যাচ্ছে আমদানি-রপ্তানি। সোমবার (৭ এপ্রিল) থেকে আমদানী-রপ্তানি চালু হবে।
তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদ উপলক্ষে জেলা আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে তামাবিল স্টেশনে ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত আমদানি-রফতানী বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।
যদিও সরকারী ছুটির অংশ হিসেবে রোববার থেকে দেশের সকল স্থল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু হয়েছে। তবে জেলা আমদানিকারক গ্রুপের সিদ্ধান্তে সিলেটের তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি চালু হবে সোমবার থেকে।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed