সিলেটে মোবাইল ফোন ব্যবহারে বাঁধা দেয়ায় কিশোরীর আত্মহনন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মোবাইল ব্যবহার করতে না দেয়ায় লাবিবা তানহা (১৩) নামের এক কিশোরীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
রোববার (৬ এপ্রিল) সকালে নগরীর শেখঘাট এলাকার সরকারি কলোনির বিপরীত গলির একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহত লাবিবা রহমান তানহা নগরীর খুলিয়াটুলা নিলীমা ৭নং বাসার মৃত মুজিবুর রহমানের মেয়ে ও একটি মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী।।
খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে তার লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পুলিশ জানায়, শনিবার (৫ এপ্রিল) ওই কিশোরীর হাত থেকে মোবাইল ফোন নিয়ে নিয়ে যান তার মা। এসময় তিনি কিছুক্ষণ তাকে বাথরুমে আটকে দরজা বন্ধ করে রাখেন। পরে তার বোন দরজা খুলে দেয়। এই ঘটনার পর আজ সকালে ওই বাসার পাশের একটি লোহার পাইপের সঙ্গে টেলিফোনের তার দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোবাইল ব্যাবহার করতে না দেয়ায় মায়ের সাথে রাগ করে সে আত্মহত্যা করে থাকতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।
নিহত কিশোরীর মায়ের বরাত দিয়ে ওসি বলেন, লাবিবা অনেক সময় এভাবে রাগ করে বেরিয়ে বান্ধবীর বাসায় চলে যেতো। খোঁজ নিতে গেলে তাকে বলা হতো সে আসেনি, যাতে টেনশনে রাখতে পারে। এ কারণে তাকে খোঁজ করতে যাননি মা। সকালে তার মরদেহ বাসার গলির টেলিফোনের তারে ঝুলতে দেখেন প্রতিবেশিরা।
ওসি আরও জানান, কিশোরী লাবিবা রহমান তানহার বাবা ২০১৯ সালে মারা যান। তার বড় বোন দেশের বাইরে থাকে। সে বাসায় মা ও আরেক বড়বোনের সাথে বাস করতো। ৩ বোনের মধ্যে সবার ছোট লাবিবার সম্প্রতি মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তি দেখা দেয়। এ নিয়ে শনিবার রাতে তাকে বকাঝকা করেন মা। তখন মায়ের সঙ্গে অভিমান করে সে বাথরুমে প্রবেশ করে। মা ক্ষোভে তাকে বাথরুমে আটকে রেখে বাইরে থেকে লক করে রাখেন। পরে তার বড় বোন বাথরুমের দরজা খুলতেই সে বাসা থেকে বেরিয়ে যায়। ধারণা করা হচ্ছে রাত ২টা থেকে ৩টার মধ্যে সে আত্মহত্যা করেছে।
এক প্রশ্নের জবাবে ওসি বলেন, এখানে অন্যকোনো ঘটনা রয়েছে কি না, আমরা চুলছেড়া বিশ্লেষণ করেছি। নিহতের ফুফাতো ভাই-বোন দু’জন চিকিৎসক। তারাও উপস্থিত থাকায় ঘটনাটি আত্মহত্যা নিশ্চিত হতে আরো সহজ হয়েছে। ময়না তদন্ত শেষে লাবিবার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed