জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ নুরে ইসলাম (২২) নামের এক যুবক মারা গেছেন।
শনিবার সকালে জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউপি’র উত্তর বারগাত্তা গ্রামে নিজ বাড়িতে গাছ কাটাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরেল ইসলাম (২২) উপজেলার উত্তর বারগাত্তা গ্রামের আব্দুল মতিনের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে নিজ বাড়ির পাশে একটি গাছের ডাল কাটার সময় অসাবধানতাবশত বিদ্যুতের লাইনে স্পৃষ্ট হন। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় সোনাসার বেগম রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নুরেল ইসলামের জানাজার নামাজ শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নিজ বাড়ির সামনে অনুষ্ঠিত হয়। দুর্ঘটনায় তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed