সিলেটে হাসপাতালের নামে পেইজ খুলে ভুয়া নিয়োগের বিজ্ঞপ্তি
বৈশাখী নিউজ ডেস্ক: চিকিৎসা সেবায় সিলেটের সুনামধন্য প্রতিষ্ঠান কুইন্স হাসপাতালের নামের ভুয়া ফেসবুক পেইজ খুলে চাকুরির বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তিতে ব্যাংক ড্রাফট, বিকাশ, নগদের মাধ্যমে টাকা প্রদান করতেও বলা হচ্ছে। প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) এক সতর্কীকরণ নোটিশে হাসপাতাল কর্তৃপক্ষ এই অনুরোধ জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, কুইন্স হসপিটাল সুবিদবাজার সিলেটের নামে বিভিন্ন ভুয়া ফেসবুক পেইজ খুলে চাকুরির বিজ্ঞপ্তি দিয়ে সেখানে ব্যাংক ড্রাফট, বিকাশ, নগদের মাধ্যমে টাকা প্রদান করতে বলা হয়।
কুইন্স হসপিটাল এ চাকুরি অথবা দরখাস্তের ক্ষেত্রে কোনো রকম ফি বা আর্থিক লেনদেন করা হয় না বিধায় এক্ষেত্রে সকলের প্রয়োজনীতার ক্ষেত্রে জানানো যাচ্ছে যে, বিভিন্ন সংবাদ মাধ্যম, বিডি জবস এবং হসপিটালের নির্দিষ্ট ফেসবুক পেইজ www.facebook.com/queenshospital.syl প্রকাশিত চাকুরি বিজ্ঞপ্তির ক্ষেত্রে ইমেইল career@queenshealthcareltd.com এ এবং সরাসরি হসপিটালের সিভি বক্স এ সিভি জমা দেওয়ার অনুরোধ করা হচ্ছে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোনো প্রকার আর্থিক লেনদেন করলে কুইন্স হসপিটাল কর্তৃপক্ষ দায়ি থাকবে না।
Related News
সিলেটে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এRead More
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল, মহানগর জামায়াতের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াতের প্রবীণ রুকন ও মহানগরীর শাহপরান পশ্চিম থানার ২২নং ওয়ার্ডেরRead More



Comments are Closed