সিলেটে ঈদের ছুটিতে ফাঁকা বাড়িতে চুরি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর লামাবাজার নয়াপাড়ায় ঈদের ছুটিতে ফাঁকা থাকা এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির দুটি তলায় হানা দিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে।
চুরি হওয়া বাড়ির মালিক সাংবাদিক মবরুর আহমদ সাজু জানান, বিথীকা ২৯/২ যেসমিন ভিলা নামের তিনতলা ভবনের নিচতলা ও দ্বিতীয় তলায় চুরি সংঘটিত করেছে। ঈদের ছুটিতে তিনি তার পরিবার নিয়ে শ্বশুরবাড়ি সুনামগঞ্জে অবস্থান করছিলেন।
আজ বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেল ৪টার দিকে দ্বিতীয় তলার বাসিন্দা নাজমুল হক তাকে ফোনে চুরির বিষয়টি জানান। পরে তিনি সুনামগঞ্জ থেকে সিলেটে ফেরার প্রস্তুতি নেন।
ভুক্তভোগী সাজুর ভাষ্যমতে, চোরেরা তার বিয়ের ৫ ভরি স্বর্ণ, ওমরাহ পালনের জন্য রাখা ৫ লক্ষ টাকা, বিয়ের পোশাকসহ বিভিন্ন মূল্যবান ও সাধারণ আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে।
চুরির খবর পেয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক এর নির্দেশে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে বাসায় কেউ উপস্থিত না থাকায় পুলিশ ফিরে যায়।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে লামাবাজার এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে। এলাকাবাসী দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান সাংবাদিক মবরুর সাজু।
Related News
প্রধানমন্ত্রীর জন্মদিনে সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) বাদRead More
আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কয়লা ধুলে ময়লা যায় না। আওয়ামী লীগRead More



Comments are Closed