Main Menu

কুলাউড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় মো: আইয়ুব আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আইয়ুব আলী কুলাউড়া উত্তর বাজারের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার (২ এপ্রিল) আছরের নামাজ আদায়ের জন্য নিজ বাসা থেকে উত্তরবাজার জামে মসজিদে যাচ্ছিলেন তিনি। এ সময় অপরদিক থেকে আসা মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন এবং কুলাউড়া সদর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি গোলাম আপছার জানান, দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাটি শুনেছি, তবে এখনো লিখিত অভিযোগ কেউ করেননি।

Share





Related News

Comments are Closed