মেধার বিকাশে কমলগঞ্জে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: নতুন প্রজন্মের শিশু-কিশোরদের মানসিক বিকাশ ও শিক্ষা সাংস্কৃতিক মননে চিত্তে ধারণের লক্ষ্যে ও মেধার বিকাশে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের বাঘবাড়ি যুব ও ক্রীড়া সমাজকল্যাণ সংস্থার আয়োজনে মণিপুরি ললিতকলা একাডেমির অডিটোরিয়ামে চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার (০২ এপ্রিল) সকাল ১১টা থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে এসে উপস্থিত হন আয়োজন স্থলে। এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।
প্রতিযোগিতা শেষে বাঘবাড়ি যুব ও ক্রীড়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি সত্যবান সিংহের সভাপতিত্বে ও শিউলি সিনহা ও মনিষা সিনহা’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কর অঞ্চল-৫ এর যুগ্ম কর কমিশনার কাজল সিংহ, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র কনসালটেন্ট বুলবুল সিংহ, ঢাকা বিপিডিবি’র উপ-পরিচালক বিমল কুমার সিংহ, মণিপুরি ললিতকলা একাডেমির উপ-পরিচালক (চ: দা:) প্রভাস চন্দ্র সিংহ, নাট্য প্রশিক্ষক শুভাশিস সিনহা, বাংলাদেশ মণিপুরি যুব কল্যাণ সমিতির সভাপতি শিবানন্দ সিংহ প্রমুখ।
বাঘবাড়ি যুব ও ক্রীড়া সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা বিমল কুমার সিংহ ও পবিত্র সিংহ বলেন, ছবি আঁকার ফলে শিশুর কল্পনা শক্তি বৃদ্ধি পায়, সমাজের উন্নতির জন্য শ্রম, জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। সমাজে সব ধরনের বৈষম্যের অবসান ঘটিয়ে সেখানে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা। চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় ১৫০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, শিশু-কিশোরের মানসিক বিকাশ সাধনসহ যুব সমাজকে নিয়ে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে বাঘবাড়ি যুব ও ক্রীড়া সমাজকল্যাণ সংস্থা।
Related News
হুক ছিঁড়ে ৯টি বগি লাউয়াছড়ায় রেখে শ্রীমঙ্গল পৌঁছাল ট্রেন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী আন্তঃনগর পাহাড়ি এক্সপ্রেসের (৭২০) হুকRead More
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে ৮ হাজারের অধিক পানগাছ কর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে অবস্থিত নার্সারি খাসিয়া পুঞ্জিতে ভয়াবহ এক হামলারRead More



Comments are Closed