সিলেটের বাস টার্মিনালে অভিযান, দুই পরিবহনকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ঈদুল ফিতরে যাত্রীরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল করতে পারে এ লক্ষ্যে বাস টার্মিনালে অভিযান চালানো হয়েছে। অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে ভিজিলেন্স টিম সিলেট বিআরটিএ, পুলিশ, সিলেট সিটি কর্পোরেশন ও বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়।
সিলেট বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস ও বিআরটিএ সিলেট বিভাগ উপপরিচালক মো. ডালিম উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বিআরটিএ সিলেট বিভাগ মোটরযান পরিদর্শক মো. আব্দুল বারী, বাস মালিক সমিতি সিলেট সহ সভাপতি হাসান চৌধুরী, সিলেট জেলার ট্রাক মালিক সমিতি সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক, সিলেট জেলা ট্রাক পিকাপ পাওয়ার ব্যাংক মালিক সমিতি ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপন।
পাশাপাশি বিআরটিএর প্রতিনিধি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে জালালাবাদ পরিবহনকে ২ হাজার টাকা ও ইমন পরিবহনকে ১ হাজার টাকা জরিমানা এবং সতর্ক করে দেয়া হয়।
Related News
সিলেটের সিলামে দু’পক্ষের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার সিলামে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রাসেল (২৩) নামেRead More
কাজিরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার শিশু যৌন নির্যাতন ও বলাৎকারর চেষ্টার অভিযোগে মাদ্রাসারRead More



Comments are Closed