সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, যা বলছে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে মিছিল করেছে করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। বুধবার সকাল পৌণে ৮টার দিকে নগরীর ধোপাদিঘীরপার সিটি করপোরেশন জামে মসজিদের সামনে মিছিলটি করতে দেখা গেছে কয়েকজন নেতাকর্মীকে। এর আগেও নগরীতে মিছিল ও লিফলেট বিতরণ করতে দেখা গেছে ছাত্রলীগকে।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এর মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মিছিলটি সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা জেনেছি। নিষিদ্ধ সংগঠনটি চোরাগোপ্তা/ঝটিকা মিছিল করেই লোকচক্ষুর আড়াল হয়ে যায়।
তিনি আরও বলেন, আমরা এর আগেও মিছিলের ভিডিও দেখে শনাক্ত করে তাদেরকে গ্রেফতারের আওতায় এনেছি। এখনও তাই করবো।
মিছিলের সময় কয়েকজনের মুখে মাস্ক পরা ছিল। ভিডিওটি আওয়ামীলীগের ভেরিফাইড পেইজে আপলোডও করা হয়েছে।
মিছিলকারীদের মুখে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এর নামে স্লোগান শোনা যায়। ব্যানারেও তার ছবি ছিল।
ছবি: সংগৃহীত
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed