সিলেটে ৬২ বোতল বিদেশী মদ সহ প্রাইভেট কার জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে প্রাইভেট কার থেকে বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) ভোরে এই মদ উদ্ধার করা হয়। এসময় মদ বহনকারী প্রাইভেট কার জব্দ করা হয়।
পুলিশ জানায়, এয়াপোর্ট থানাধীন বড়শালা বাইপাসে চেকপোস্ট করাকালে একটি সাদা প্রাইভেট কার থামার জন্য সিগন্যাল দিলে পুলিশের সিগন্যাল অমান্য করে সিলেট শহরের দিকে দ্রুতগতিতে গাড়িটি চলে যায়। প্রাইভেট কারের গতিবিধি সন্দেহ হওয়ায় পিছনে ধাওয়া করলে সিলেট ক্যাডেট কলেজের ০১নং গেইটের সামনের রাস্তায় প্রাইভেট কারটি ফেলে রেখে প্রাইভেট কারে থাকা অজ্ঞাতনামা ২/৩ জন কৌশলে পালিয়ে যায়।
পরে তল্লাশী করে প্রাইভেট কারের পিছনে ডালার ভিতর হতে মোট ৬২ (বাষট্টি) বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩৯ হাজার ৫শ টাকা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মদসহ ওই প্রাইভেট কারটি আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed