সিলেটে মধ্যরাতে বিএনপি-যুবদল সংঘর্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিএনপি ও যুবদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) রাত ১২টার দিকে নগরীর মেজরটিলা বাজারে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোহম্মদ সজিব খান।
জানা যায়, সিলেট জেলা বিএনপির এক নেতা ও যুবদল কর্মী কবীরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের অনুসারীদের মধ্যে মেজর টিলা বাজারে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শাহপরান থানার ওসি (তদন্ত) রসুল সামদানী আজাদ আপেল বলেন, বিএনপি ও যুবদলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। দুইপক্ষ বুধবার বিষয়টি মিমাংসা করবে বলে আমাদের জানিয়েছে। সূত্র : কালবেলা
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed