গোলাপগঞ্জে আগুনে পুড়লো মাইক্রোবাস
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে আগুনে পুড়ে ছাঁই হয়েছে একটি মাইক্রোবাস। তবে গাড়িতে থাকা চালক ও যাত্রীরা অক্ষত রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।
মঙ্গলবার (১ এপ্রিল) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের চন্দরপুর-বিয়ানীবাজার সড়কের রায়গড়ে এঘটনা ঘটে৷
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-ড-১৩-৬৩৪৫) রায়গড় নামক স্থানে পৌঁছা মাত্র গাড়ির সামনের দিকে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে গাড়িতে থাকা চালক বা যাত্রীদের ঘটনাস্থলে পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা তৌফিক আহমদ চৌধুরী।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed