Main Menu

শান্তিগঞ্জে ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রিয়াজুল ইসলাম (৭০) কে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।

রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায় বীরগাঁও বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। রিয়াজুল ইসলাম বাবনগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে নিষিদ্ধ দল সংক্রান্ত দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় রিয়াজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বলেন, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed