সিলেটের ইমাম-মুয়াজ্জিনদের ৩২ লাখ টাকা সম্মানি প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের প্রশাসক খান মো. রেজা-উন-নবী বলেছেন, আমাদের মসজিদগুলো মানুষ গড়ার প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি।
পবিত্র ঈদুল ফিতর রমজান উপলক্ষে বুধবার (২৬ মার্চ) সকালে শারদা স্মৃতি ভবনে সিলেট নগরীর ৪২টি ওয়ার্ডের ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, মসজিদ হলো প্রান্তিকতম একটি প্রতিষ্ঠান। যেখানে মানুষকে পরিশুদ্ধির জন্য, মানুষের কাছে ইসলামকে পৌঁছে দেয়ার জন্য, এবং সমাজের অসঙ্গতি দূর করে মানুষকে শুদ্ধ করার জন্য কাজ করা হয়। সত্যিকারের আদর্শ সমাজ গঠনে ইমামসহ যারা রয়েছেন তাদের অনেক অবদান রয়েছে।
অনুষ্ঠানে ৪২টি ওয়ার্ডের ৬৩৮টি মসজিদের ৭৩৩ জন ইমামের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ১৫ লাখ ৪৬ হাজার টাকা এবং ১০৮৯ জন মুয়াজ্জিনকে দেড় হাজার টাকা করে মোট ১৬ লাখ ৪৭ হাজার টাকা সম্মানি প্রদান করা হয়।
অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মনছুফসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Related News
গোলাপগঞ্জে জমি দখলে নিতে এএসআই’র নেতৃত্বে হামলার অভিযোগ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে পুলিশের এএসআইর বিরুদ্ধে প্রতিপক্ষের ওপর হামলার অভিযোগRead More
আনুষ্ঠানিভাবে যাত্রা শুরু করল সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। মঙ্গলবারRead More



Comments are Closed