ওসমানীনগরে পালানোর সময় পাঁচ ডাকাত সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় পুলিশ দেখে পালানোর সময় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার হয়েছে। ২৭ মার্চ রাত ১০টা ৪৫ মিনিটের সময় ওসমানীনগর থানা পুলিশের একটি দল উপজেলার ইলাশপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে তল্লাশিকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-মো. শাহ আলম (২০), কৃষ্ণ নাইডু (৩২), মো. শুক্কুর আলী প্রকাশ আজাদ (৩০), মো. ফুল মিয়া (৪৩) ও মোঃ সুজন মিয়া (২৬)। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন রকমের দেশীয় অস্ত্রসহ ইলেকট্রিক ডিভাইস।
গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে সিলেট জেলা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed