Main Menu

জকিগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ মোটরসাইকেল আরোহি গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় ৯০০ পিস ইয়াবাসহ এক মোটরসাইকেল আরোহিকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃত আব্দুল কাদির (৪০) জকিগঞ্জ সদর ইউনিয়নের মানিকপুর গ্রামের বাসিন্দা।

সিলেট জেলা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৮ মার্চ রাত সাড়ে ১২ টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল জকিগঞ্জ থানার সুলতানপুর ইউনিয়নের গনিপুর স্কুলের সামনে চেকপোস্ট পরিচালনা করে একটি মোটরসাইকেল চেকপোস্ট অতিক্রম কালে থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে।

এসময় পুলিশ মোটরসাইকেল আরোহী আব্দুল কাদিরের দেহ তল্লাশি করে ৯০০ পিস ইয়াবা উদ্ধারসহ ও মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Share





Related News

Comments are Closed