সিলেটে একদিনে ১৭ ছিনতাইকারী আটক করলো র্যাব
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একদিনে ১৭ ছিনতাইকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯। আজ শুক্রবার (২৮ মার্চ) বিকেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র্যাব-৯ এর অধিনায়ক মঞ্জুর করিম।
এর আগে বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বাদল মিয়া কাউছার (২৭), সুহেল আহম্মদ রকি (২০), মোঃ সাজা মিয়া (৩১), তায়েফ আহম্মদ (২৬), শেখ মনির ও কালা মনির (৩০), খোরশেদ মিয়া (২৭), আকাশ হোসেন (২১), মোঃ শাহীন (৩২), সায়মন (২২), রমজান আল আমিন (২১), মাসুম মিয়া (৩৫), আশাদুল মিয়া (৪২), শামীম মিয়া (৩০), মোঃ বাদশা মিয়া (৩০), দেলোয়ার হোসেন (৪৮), আজাদ (৩০) ও সুমন (২২)।
র্যাব জানায়, আসন্ন ঈদে সিলেটে কিশোর গ্যাং চাদাবাজ, ছিনতাইকারীর তৎপরতা বেড়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে আয়োজিত এই বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব। আটককৃত সবাই চিহ্নিত ছিনতাইকারী। মাদকের টাকা জোগার করতেই এই অপকর্ম চালাতো বলে জানায় র্যাব। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed