মসজিদে দান করা এক ডিম বিক্রি হলো ২২ হাজার টাকায়
বৈশাখী নিউজ ডেস্ক: একটি মাত্র ডিম বিক্রি হয়েছে ২২ হাজার টাকায়। আর একটি লেবু বিক্রি হয়েছে দেড় হাজার টাকায়। অবিশ্বাস্য হলেও এমনটা ঘটেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর বাজার জামে মসজিদে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) শবেকদরের রাতে নিলাম ডাকে স্থানীয় দুই ব্যবসায়ী লেবু ও ডিমটি কিনে নেন। তারাবির নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উন্মুক্ত নিলাম ডাকা হয়।
মসজিদ কমিটি জানান, শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের যাত্রাপাশা গ্রামের তাজু মিয়া মনের বাসনা পূরণে তার হাঁসের একটি ডিম নিয়ত করে মসজিদে অনুষ্ঠিত দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টে দান করেন।
প্রথমে হাঁসের ডিমটির দাম হাঁকা হয় ১০০ টাকা। পরবর্তীতে একে একে এ ডিমের দাম ওঠে ২২ হাজার টাকা। এই দামে একই ইউনিয়নের কাশিপুর গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ডিমটি কিনে নেন।
এরপর অপর আরেক মুসল্লির দান করা একটি লেবু এনে নিলামে ওঠানো হয়। লেবুটি কিনে নিতে ব্যাপক প্রতিযোগিতা শুরু হয়। প্রথমে স্বাভাবিক দাম ডাকা হয়। পরে দেড় হাজার টাকা দাম নিলামে ওঠে।
দেড় হাজার টাকায় আলতাফ মিয়া নামের আরেক ব্যবসায়ী লেবুটিকে কিনে নেন।
মসজিদের আসা একাধিক মুসল্লি জানান, নিলামে মসজিদে উপস্থিত মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং প্রতিযোগিতা দেখা দেয়।
পরে সবার শান্তি কামনা করে আল্লাহর কাছে মোনাজাত করা হয়। মসজিদের ইমাম মাওলানা মো. মাসুদ আহমদ এ মোনাজাত পরিচালনা করেন।
Related News
মৌলভীবাজারে ভাতিজার হাতে চাচী খুন, আহত ৩
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ভাতিজার দা’য়ের আঘাতেRead More
মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট কর্মীর মৃত্যু
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ আহমদ (১৯) নামেRead More



Comments are Closed