ডিসিদের প্রতি প্রধান উপদেষ্টার ১২ নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: সব ভয়ভীতির ঊর্ধ্বে থেকে হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিতে জেলা প্রশাসকদের (ডিসি) ১২ দফা নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (২৮ মার্চ) পাঠানো চিঠিতে প্রধান উপদেষ্টার এমন নির্দেশনা ডিসিদের কাছে পৌঁছে দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
জেলা প্রশাসকদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা জমির নামজারি বা রেজিস্ট্রেশন জনগণের সব সেবাই হতে হবে হয়রানি ও দুর্নীতিমুক্ত পরিবেশে। এক্ষেত্রে জেলা প্রশাসকদের (ডিসি) কাজ করতে হবে সব ভয়ভীতির ঊর্ধ্বে থেকে। মন দিতে হবে ঠিকঠাক দায়িত্বপালনে, পরিহার করতে হবে সরকারের সবধরণের স্তুতিবাক্য।
চিঠিতে আরও বলা হয়, পুলিশি তদন্ত ছাড়াই পাসপোর্ট দিতে হবে। এ ছাড়া দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় রাখাসহ জমি রেজিস্ট্রেশন, জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্রের মতো সেবায় বিশেষ গুরুত্ব দিতে হবে।
একইসঙ্গে চিঠিতে বিভিন্ন দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয়হীনতা দূর করার তাগিদ দিয়ে বলা হয়, দায়িত্বপালনের ক্ষেত্রে কর্মকর্তাদের আইন পুরোপুরি মেনে চলতে হবে। এ ক্ষেত্রে সব রকমের ভয়ভীতি, তদবির ও স্তুতিবাক্য পরিহার করতে হবে।
সবশেষে চিঠিতে ডিসিদের মাঠ পর্যায়ের কার্যক্রম সরকারের নজরদারিতে রয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা।
এ বিষয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ এ কে এম সাইফুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে জেলা প্রশাসকরা নাজুক পরিস্থিতিতে পরেছিলেন। সেখানে থেকে তাদের উত্তরণের জন্য এবং কাজে উদ্বুদ্ধ করার জন্য প্রধান উপদেষ্টা কিছু নির্দেশনা দিয়েছেন। এটা খুবই ভালো লক্ষণ।
Related News
বাড়ানো হলো বাসের ভাড়া
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়াRead More
আজ বিশ্ব ধরিত্রী দিবস
Manual1 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: আজ ২২ এপ্রিল বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব ধরিত্রী বা পৃথিবীRead More



Comments are Closed