Main Menu

বিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিলো হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশন

বৈশাখী নিউজ ডেস্ক: হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত কোমলমতি শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) রাতে নগরীর ৪নং ওয়ার্ডের আম্বরখানাস্থ সাহেদ মিয়ার কলোনীর শিশুদের হাতে ঈদের নতুন জামা তুলে দেন হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

বিশিষ্ট ব্যবসায়ী রুহেল আহমদের সভাপতিত্বে ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন শাকের এর পরিচালনায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের সভাপতি ওমর মাহবুব।

প্রধান অতিথির বক্তব্যে ওমর মাহবুব বলেন, আমাদের একটু সহযোগিতায় সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের আনন্দকে বাড়িয়ে দিবে বহুগুণ। সুবিধাবঞ্চিত এই শিশুদের মুখে হাসি ফোটাতে পারাটা আমাদের জন্য আনন্দদায়ক। আমরা সবাই যদি আমাদের চারপাশের মানুষের পাশে সহযোগিতা নিয়ে এগিয়ে যাই তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। অনুষ্ঠানে তিনি গরীব ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের সিনিয়র যুগ্ম সম্পাদক তামিম ইব্রাহীম, যুগ্ম আহবায়ক নাজমুল হাসান তওহীদ, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান পাবেল, কোষাধ্যক্ষ আলভী আহমদ চৌধুরী, মনজুর হুসেন খান কল্লোল, মুনতাসির, মইনুল, আব্দুল্লা মুহিত প্রমুখ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed