Main Menu

সিলেটে ১৯৫ বোতল ফেনসিডিলসহ মাদককারবারী গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে প্রায় ৪ লাখ টাকার ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. মকবুল খান জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকার মো. ইসমাইল খানের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে শাহপরাণ (রহঃ) থানাধীন বটেশ্বরস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামনে চেকপোস্ট করাকালে একটি বালু বোঝাই ট্রাক থামিয়ে তাতে তল্লাসী চালানো হয়। এসময় ট্রাকের উপরের বালুর নিচ থেকে ১৯৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তিন লাখ ৯০ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মকবুল খানকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed